logo

তুমি আসবে বলে

লেখক: অজয় কুমার দাশ মহালদার

স্টক : স্টক আছে
৳230.00

৳170.00

1
পছন্দের তালিকায় রাখুন

অর্ডারের বিবরণ

Delivery CHANGE

Sylhet MoulaviBazar Sadar.

ডেলিভারি চার্জ: 110

Service

৭ দিনে রিটার্ন (বিশেষ শর্ত সাপেক্ষে ৭ দিনে রিটার্ন)

বইয়ের বিবরণ

তুমি আসবে বলে অজয় কুমার দাশ মহালদার এর চতুর্থ কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থে ৬৪ টি বৈচিত্র্যময়, ছন্দময় বিভিন্ন রকমের কবিতা রয়েছে। প্রেম প্রীতি ভালোবাসার চিরন্তন কাব্যগাথা, আধ্যাত্মিক চেতনা, নীতিনৈতিকতা, দ্রোহ, মা মাটি মানুষ, নাড়ির টান, দেশপ্রেম তাঁর কবিতার প্রধান উপজীব্য। সমসাময়িক প্রাসঙ্গিক বিষয়াদি নানান রূপক, উপমা, চিত্রকল্প তিনি নিজস্ব দৃষ্টিভঙ্গি ও রচনাশৈলীর মাধ্যমে এর সর্বজনীন, সামাজিক, মানবিক রূপ দান করেছেন। গভীর অন্তর্দৃষ্টি, অনন্য শব্দ চয়ন, ভাব ও অনুভব, মনোময় চেতনা ও অভিব্যক্তির মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন তাঁর বক্তব্য সাবলীলভাবে এবং বাগায় হয়ে উঠেছে প্রতিটি কবিতা।


অজয় কুমার দাশ মহালদার

অজয় কুমার দাশ মহালদার, ১ সেপ্টেম্বর ১৯৬০ খ্রি. হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাল্লা জগন্নাথ পুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা অখিল চন্দ্র দাশ মহালদার ও মাতা রেণু বালা দাশ মহালদার। এস এস সি ১৯৭৬ খ্রি.এস এন পি উচ্চবিদ্যালয়, জগন্নাথ পুর, নবীগঞ্জ, হবিগঞ্জ। এইচ এস সি ১৯৭৮ খ্রি. মদন মোহন কলেজ, সিলেট। বি এ অনার্স (রাষ্ট্রবিজ্ঞান)১৯৮১ খ্রি. রাজশাহী বিশ্ববিদ্যালয়। এম এ (রাষ্ট্রবিজ্ঞান) ১৯৮২ খ্রি. রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৭ম বি সি এস পরীক্ষার মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে ১১ ফেব্রুয়ারি ১৯৮৮ খ্রি. খাগড়াছড়ি সরকারি কলেজে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সুনামগঞ্জ সরকারি কলেজ,এম সি কলেজ সিলেট, শ্রীমঙ্গল সরকারি কলেজ,বান্দরবান সরকারি কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ (উপাধ্যক্ষ) মৌলভীবাজার সরকারি কলেজ,খুলনা সরকারি মহিলা কলেজে অধ্যাপনা করেছেন। এছাড়াও সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে সচিব পদে দায়িত্ব পালন করেছেন। ৩১ আগস্ট ২০১৯ খ্রি. হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের উপাধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেছেন।

আলোচনা এবং রেটিংস

0.00


সর্বমোট 0 রেটিংস
মোট ৫ ষ্টার
মোট ৪ ষ্টার
মোট ৩ ষ্টার
মোট ২ ষ্টার
মোট ১ ষ্টার
সেলার রেঙ্কিং

মতামত দিন

Machrangaa 2023 © All right reserved. Powerd By WEB DESIGN BD TECHNOLOGIES