
Sylhet MoulaviBazar Sadar.
ডেলিভারি চার্জ: 110
Service৭ দিনে রিটার্ন (বিশেষ শর্ত সাপেক্ষে ৭ দিনে রিটার্ন)
সাহিত্যের শাখা হিসেবে কবিতাকে বেশ কঠিন মাধ্যম মনে হয়। যদিও এর প্রাথমিক পর্যায় ছড়া দিয়ে আমার লেখার সূচনা। অন্তর্নিহিত চিন্তনের প্রকাশ কবিতা। গভীর ভাবনায় অধিকাংশ কবিগণ পাঠককে তাঁর সৃজন বিন্যাসকে ঘোরের মধ্যে রাখেন পরাবাস্ততায়। বিভিন্ন সাহিত্য সাময়িকীতে প্রকাশিত গ্রন্থভুক্ত অধিকাংশ পদাবলি সরল পথেই হেঁটেছে। বেশিরভাগ কবিতা বার্তাবহভাবে সরাসরি উচ্চারিত হয়েছে। প্রেম-বিরহ ও দ্রোহে মোহবিষ্ট কল্পলোকের গান হিসেবে তৃতীয় কাব্যগ্রন্থ কবিতার বাড়িতে উপস্থাপিত। ISBN No. 978-984-99959-7-5 BB: Kobita BP:64
প্রণব মজুমদার, কুমিল্লা জেলার চাঁদপুর শহরের পণ্ডিত পাড়ায়। তারিখ -১৫ নভেম্বর। মা -নিলীমা মজুমদার (শিক্ষিতা ও রত্নগর্ভা), বাবা- কালী কৃষ্ণ মজুমদার (চিকিৎসক, অবিভক্ত ত্রিপুরা জেলার বিশিষ্ট নাট্যশিল্পী এবং ব্রিটিশ বিরোধী ভারত ছাড় আন্দোলনের অন্যতম সংগঠক)। শিক্ষা- স্নাতক (সম্মান), স্নাতকোত্তর (হিসাববিজ্ঞান), ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা-সাহিত্য, অর্থনৈতিক সাংবাদিকতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা। বর্তমান অবস্থান -সম্পাদক ও প্রকাশক, পাক্ষিক অর্থকাগজ (ছাপা ও অনলাইন) এবং জার্মানী থেকে প্রকাশিত ইংরেজি একটি দৈনিকের বাংলাদেশী সংবাদদাতা। অন্যান্য যোগ্যতা -নৃত্যকলা এবং ফাইন এন্ড পারফরমিং আর্টসে স্নাতক। যোগ ফাউন্ডেশন থেকে কোয়ান্টাম স্নাতক। লেখালেখি শুরু ৬ষ্ঠ শ্রেণি থেকে। জাতীয় পত্রিকায় প্রথম লেখা প্রকাশ হয় ১৯৭৮ সালের ২৭ জুন, দেশের বহুল প্রচারিত দৈনিক সংবাদ এ। গল্প, স্মৃতিগদ্য, ছড়া, কবিতা, প্রবন্ধ এবং নাটক লিখেন। সব্যসাচী লেখক তিনি। নিয়মিত কলাম লিখছেন দেশের প্রথম শ্রেণির বাংলা ও ইংরেজি ভাষার জাতীয় সংবাদপত্রে। শখ -বই পড়া এবং ভ্রমণ। ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। গল্প, প্রবন্ধ, স্মৃতিগদ্য, ছড়া, কবিতা ও কলাম গ্রন্থ মিলিয়ে প্রকাশিত মোট বইয়ের সংখ্যা ১২। তিনি মনে করেন, আমৃত্যু সৃজনশীলতাই আনন্দ।